হোম > খেলা

জেলি ফিশের ওপর দিয়ে রোমাঞ্চকর সুইমিং

নাজমুল হক হিমেল

নাজমুল হক হিমেল

আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটতে নামার আগে ইউটিউব, অনলাইনের মাধ্যমে রিসার্চ করেছিলাম। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা- ঠান্ডা পানি, জেলিফিশ আর সি সিকনেস (বোট হেলে-দুলার কারণে মাথাব্যথা ও বমি বমি ভাব)। ওয়েবসাইটে দেখি- বেশির ভাগ মানুষ সি সিকনেসে ভুগে। আমি জেলিফিশ সাধারণ সমুদ্রে, অ্যাকুরিয়ামে কিংবা অন্য জায়াগায় দেখেছি। তবে এই ফিশের সঙ্গে কখনো সংস্পর্শে আসা হয়নি। আটলান্টিক মহাসাগরে ঢেউ আর সি সিকনেস আমাকে বেশি ভোগায়। এটি আমার সবচেয়ে বেশি মনে থাকবে। আর জেলিফিশের ব্যাপারে বলব- আমি যখন সুইমিং করি, খুব এটা বেশি দেখিনি। যা দেখেছি কিংবা আমার আশপাশে ছিল, তাতে কিছুটা ভয় লেগেছিল। আমার কাছেই একটা ভাসছিল। একটা ঢেউ এসে দুজনকে দিকে নিয়ে যায়। জেলিফিশ সাঁতার কাটতে পারে না। পানিতে ভেসে থাকে। আমার সংস্পর্শে থাকলে চামড়ার সঙ্গে লেগে যেত। ভয় লাগছিল যে, জেলিফিশ যদি না আমার শরীরে পেঁচিয়ে থাকে। কারণ এ রকম হয়েই থাকে। জেলিফিশের ওপর দিয়ে সুইমিং করব- এটা কখনো ভাবিনি। এটি খুবই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।


আমাদের লাস্ট ফিনিশিং ম্যান ছিল মাহফিজুর রহমান সাগর। যখন ও হাত তুলল সে পানিতে নেই, ফিনিশিং লাইনে পানি স্পর্শহীন, তখন বোট থেকে হুইসেল দিল যে, সে ক্লিয়ার। আমাদের মধ্যে তখন যে কী উল্লাস, তা ভাষায় প্রকাশ করার মতো না।


আমার বাবা আশির দশকের একজন সাঁতারু। আমার দুই ভাই, তারাও সাঁতারু। তাদের সন্তানও সাঁতারু। পারিবারিকভাবে আমরা যেহেতু সবাই সাঁতারু, আমাদের ইচ্ছা থাকে বড় কিছু করার। আমাদের কেউই অলিম্পিকে যায়নি। এটা আমার মনে আক্ষেপ ছিল। তাই পরিকল্পনা ছিল, বড় একটা ইভেন্টে অংশ নেব। ২০২২ সালে মাহফিজুর রহমান সাঁতারু বলছিল, এই রকম একটা পরিকল্পনার কথা। ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে। পরে ধাপে ধাপে আমরা এগিয়েছি। যে সাফল্য দেশের মুখ উজ্জ্বল করা যায়, সেটি অর্জন করতে কার না ভালো লাগে। ভবিষ্যতে যদি স্পন্সর পাই তাহলে আবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে।

* নাজমুল হক হিমেল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার

পুরোনোতে পড়ে থাকায় পাকিস্তানের এই পতন