হোম > খেলা

ম্যাচে ফেরার চেষ্টা করবে বাংলাদেশ: সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার

সিলেটে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস থামল ১৯১ রানে। এমন ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও দিনশেষে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে- সিলেট টেস্টের প্রথম দিনটা স্বাগতিকদের জন্য ব্যর্থই বলা যায়। এমন ব্যর্থতার পর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এখন চেষ্টা থাকবে ম্যাচে ফেরার।

দলের ব্যাটিং-বোলিং ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে এসে সালাউদ্দিন বলেন, ‘আজকে ব্যাটিং ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করব এই জায়গা থেকে তাড়াতাড়ি ম্যাচে ফেরার।’ পাশাপাশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথার সঙ্গে সুর মিলিয়ে যোগ করেন, ‘নতুন কিছু করতে চাচ্ছি আমরা। আরো ভালো যাতে হতে পারি। সেজন্য কাজ করছি। যেসব জায়গায় উন্নতি দরকার, চেষ্টা করছি করার।’

অধিনায়ক শান্ত ম্যাচ শুরুর আগের বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন কিছু শুরু করতে চান। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেন কী বলেছে সেটা আমি জানি না। তবে নতুন যেটা বললেন, আমি মনে করি ছেলেরা মানসিকভাবে নতুন অনেক কিছু চেষ্টা করেছে। নিজের উন্নতির ব্যাপারে তারা অনেক সচেতন। হয়তো আজ আমরা খারাপ খেলেছি। তার জন্য বলা যাবে না তারা চেষ্টা করছে না বা তাদের বড় হওয়ার ইচ্ছা নেই। এটা এখনই বলা যাবে না।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা