হোম > খেলা

দুঃসময়ে জাকেরকে পাশে পেলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

দুঃসময় বললেও কম বলা হবে। সাদা পোশাকে সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিমের যা পারফরম্যান্স সেটাকে যাচ্ছেতাই না বলে উপায় কি! সবশেষ ১২ ম্যাচে ফিফটি নেই। এর মধ্যে চার ইনিংসে দশকের ঘরে পৌঁছাতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও দিয়েছেন চরম ব্যর্থতার পরিচয়। খুব স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছেন মুশফিক। এমতাবস্থায় জাকের আলি অনিককে পাশে পেলেন সাবেক অধিনায়ক।

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচের দুই ইনিংসে সমান ৪ রান করে আউট হন মুশফিক। তাই দলের হারের জন্য যে কয়েকজনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাদের মধ্যে এই উইকেটরক্ষক ব্যাটার একজন।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে। তার আগে শনিবার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে হাজির হন জাকের। সেখানে প্রথম টেস্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন তিনি। তার মধ্যে মুশফিকের অফফর্ম ইস্যু ছিল অন্যতম।

জাকের বলেন, ‘দলে তো আর উনি (মুশফিক) একা খেলছেন না। উনারই যে রান করতে হবে সব সময়…. সবারই রান করতে হবে। হয়তো এখন উনি রান পাচ্ছেন না। এটা যে কারও সঙ্গেই হতে পারে। প্রতিদিন যে শুধু উনাকেই রান করতে হবে এমন তো কোনো কথা নেই।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল