হোম > খেলা

সবার আগে ইংল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। কাগজে কলমে যা আরও প্রায় ২ মাস পর। লম্বা সময় হাতে থাকলেও এখনই আসন্ন সেরাদের সেরার লড়াইয়ের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপটা খুবই বাজে গেছে ইংল্যান্ডের। বিশ্বকাপ ভরাডুবির পর থেকেই এই সংস্করণের বাইরে ছিলেন জো রুট। অবশেষে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে দলে ফিরেছেন এই তারকা ব্যাটসম্যান।

চ্যাম্পিয়নস ট্রফির এই দল দিয়ে ভারতের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও খেলবে ইংল্যান্ড। চোটের কারণে সেই দলে বেন স্টোকসকে রাখা হয়নি। অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন জস বাটলার। ২০২৩ সালের পর কোনো একদিনের ম্যাচ খেলেননি তিনি।

একনজরে চ্যাম্পিয়নস ট্রফি ও ভারতের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), সাকিব মাহমুদ, আদিল রশিদ, ফিল সল্ট, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জো রুট, জোফরা আর্চার, বেন ডাকেট, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বাথেল, গাস অ্যাটকিনসন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা