হোম > খেলা

রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

লক্ষ্যটা ছিল বিশাল। জিততে হলে ৪৬২ রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারানো ক্যারিবীয়দের পক্ষে যেটা ছিল অসম্ভব। হলোও তাই। ১১ রানের মধ্যে ৫ উইকেট হারানো উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে থামলো ১৩৮ রানে। তাতেই রেকর্ড ৩২৩ রানে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।

আর এই জয় টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ২৪০, ২০১৭ সালে হ্যামিল্টনে। তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে দলটি সর্বশেষ হেরেছে ২০১২ সালে।

রান তাড়ায় নেমে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিং ১৬ ওভারে ৪৩ রান তুলে দিন শেষ করেন। এই জুটি ভাঙে ৮৭ রানে। ৯৬ বলে ৬৭ রান করা কিংকে বিদায় করেন ডাফি। এরপর ক্যাম্পবেলকে ফেরান এজাজ। এরপর রীতিমতো ধ্বংসস্তূপ ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ৮৭ থেকে ১০ ওভারের মধ্যে ৯৮/৫! এরপর দ্বিতীয় সেশনের সেই মন্থর ব্যাটিং। তবে শেষ রক্ষা হয়নি।

দ্বিতীয় সেশনে দুটি উইকেট ম্যাচের সমাপ্তি টানেন ডাফি। তাতে সিরিজে তৃতীয়বার ৫ উইকেট পেয়ে যান ৩১ বছর বয়সী পেসার। ম্যাচে ৯ উইকেট নেন ডাফি। ৩ টেস্টে ২৩ উইকেট নেওয়া ডাফিই হয়েছেন সিরিজসেরা। নিউজিল্যান্ডের হয়ে এক টেস্ট সিরিজে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র দুজন—রিচার্ড হ্যাডলি (৩৩) ও ব্রুস টেলর (২৭)।

২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা নিউজিল্যান্ড এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ৩-১ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছিল ৩-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫৭৫/৮ ডিক্লেয়ার্ড ও ৩০৬/২ ডিক্লেয়ার্ড।
ওয়েস্ট ইন্ডিজ: ৪২০ ও ৮০.৩ ওভারে ১৩৮ (কিং ৬৭, ক্যাম্পবেল ১৬; ডাফি ৫/৪২, প্যাটেল ৩/২৩)।
ফল: নিউজিল্যান্ড ৩২৩ রানে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভন কনওয়ে
ম্যান অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি