হোম > খেলা

সিরিজ জয়ের লক্ষ্য লিটনের

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ এখনো কাটেনি বাংলাদেশের। এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ খেলতে নামছে ফিল সিমন্সের শিষ্যরা। দল বদলালেও লক্ষ্য একই রেখে আগাচ্ছেন লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে চান তিনি।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আসন্ন সিরিজটা যে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন লিটন। তাই শ্রীলঙ্কা সিরিজের পুনরাবৃত্তি ঘটাতে পাকিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘চেষ্টার তো কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে, একই গোল থাকবে, সিরিজ জেতার। বাট পার্টিকুলারলি ম্যাচে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, ‘শ্রীলঙ্কায় দুইদিন আগে যেটা ঘটে গেছে ওটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার