হোম > খেলা

আফগানদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তান সিরিজ

স্টাফ রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। শারজাহতে প্রতিপক্ষ আফগানদের জানিয়েছেন শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ। তার মানে গতকালের মতো আজও লক্ষ্য তাড়া করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল খেলা ম্যাচের একাদশে দুটি বদল করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ছিটকে গেছেন। তাদের দুজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

গতকাল প্রথম টি-টোয়েন্টি ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ ও মুজিব-উর-রহমান।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি