হোম > খেলা

বিপিএলের টিকিট বিক্রির লভ্যাংশ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের বকেয়া বেতন পরিশোধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

বিপিএলের ১১তম শেষ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি। এমনকি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে বিসিবির দেওয়া চিঠিরও জবাব দেয়নি দুই-একটি ফ্র্যাঞ্চাইজি।

মালিকদের এমন আচরণে অসন্তুষ্ট বিসিবি এবার কঠোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করবে বিসিবি। তবে সেক্ষেত্রে শুধু প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল পাওয়া ক্রিকেটাররাই পাবেন তাদের পারিশ্রমিক।


প্রথমবারের মতো ১১তম আসরে এসে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএলের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির সিদ্ধান্ত নেয় বিসিবি। এর অংশ হিসেবে প্লে অফে খেলা চার দল পাবে ৫৫ লাখ টাকা করে। অন্য তিন দল পাবে ৪৫ লাখ টাকা করে।

গতকাল সোমবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দলগুলো টিকিট বিক্রি থেকে যে লভ্যাংশ পাবে সেখান থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের পর রাজস্বের যে অর্থ থাকবে সেটা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

গভর্নিং কাউন্সিল শুধু প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল পাওয়া ক্রিকেটাররা পারিশ্রমিকের অর্থ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ড্রাফটের বাইরে থেকে বিপিএলে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক কীভাবে পরিশোধ করা হবে সেটা নিশ্চিত করেনি। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে বিসিবির দেওয়া চিঠির জবাব না দেওয়া দলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও