হোম > খেলা

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার ৯১ নম্বর কুশাকান্দা সরকারি বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সুখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীম। লাঠিখেলার উদ্বোধন করেন তরুণ সমাজসেবক ও শিল্পপতি মো. আল-আমিন।

লাঠিখেলা উপভোগ করতে শত শত মানুষের ভিড় জমেছিল। দর্শকদের উপচেপড়া ভিড়ে পুরো মাঠ জমজমাট হয়ে পড়ে। বাদ্যযন্ত্রের তালে তালে লাঠি হাতে লাঠিয়ালরা তাদের কসরত প্রদর্শন করেন। তাদের নৈপুণ্য দেখে মাঠের চারপাশে থাকা দর্শকরা হাততালি দিয়ে তাদের অভিবাদন জানান। খেলা উপভোগ করতে আসা কদ্দুছ মিয়া বলেন, দীর্ঘদিন পর লাঠিখেলা দেখছি। বেশ ভালো লাগছে। অনেক দিন পর হারানো এসব খেলা দেখে আনন্দ পেলাম।

লাঠিখেলার আয়োজকদের পক্ষে উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান ডালিম বলেন, গ্রামের মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড