হোম > খেলা

স্কুল পর্যায়ে সাঁতার উন্নয়নে একসঙ্গে কাজ করবে সুইমিং ফেডারেশন ও স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন

স্পোর্টস রিপোর্টার

দেশের স্কুল পর্যায়ে সাঁতার ক্রীড়ার প্রসার ও নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১২ মে) রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মোঃ আতিকুর রহমান। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী প্রধানের একজন প্রতিনিধিও অনুষ্ঠানে অংশ নেন।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো দেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ তৈরি করা।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে সাঁতার ক্রীড়ার প্রসার, প্রতিভা অন্বেষণ, দক্ষ প্রশিক্ষক তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের স্কুল পর্যায়ে সাঁতার ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের পথ আরও সুগম করবে।

মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল

চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : মাসুদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস

আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কালোনির ভাবনায় বাকি চার

শান্ত-নাহিদে মুগ্ধ কামরান, ধুঁয়ে দিলেন শান মাসুদদের

টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগসহ আরও যত খেলা

ব্যাট হাতে শান্ত এখন অশান্ত

আবারও মিরপুরে নাহিদের গতিঝড়

সৌরভের জোড়া গোলে ফাইনালে মোহামেডান