হোম > খেলা

ইন্টারকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক

অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। প্রতি মৌসুমে ঘরোয়া ফুটবলের বিভিন্ন শিরোপা ঘরে উঠলেও চ্যাম্পিয়নস লিগটা অধরাই থেকে যাচ্ছিল প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) জন্য। অবশেষে অধরা সেই ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরল প্যারিসের ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়েছে পিএসজি। বায়ার্ন মিনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত একপেশে ম্যাচে তাদের সামনে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি ইন্টার। তাদের বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে একটি রেকর্ড গড়েছে পিএসজি। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৫ গোলের ব্যবধানে জিতল তারা।

ম্যাচে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেওয়া পিএসজি ২০ মিনিয়ের মধ্যেই দুইবার ইন্টারের জালে বল পাঠায়। শুরুর সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। পিএসজির হয়ে দুইবার জাল কাঁপান দিজেরে দুয়ে। এর আগে সবশেষ টিএনএজ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই কীর্তি গড়েছিলেন ইউসেবিও- ১৯৬২ সালে। অন্যদিকে মার্শেইয়ের পর দ্বিতীয় ফ্রেঞ্চ ক্লাব হিসেবে ট্রেবল জিতল পিএসজি। এর আগে সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ এবং ফ্রেঞ্চ কাপ জিতেছিল তারা। তাদের প্রধান কোচ লুইস এনরিকের জন্যও এটা দ্বিতীয় ট্রেবল। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে ত্রিমুকুটের স্বাদ নিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতার পথে গোলসংখ্যা আরও বাড়াতে পারতো পিএসজি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় সেটা করতে পারেনি এনরিকের দল। ম্যাচের ১২ মিনিটে আশরাফ হাকিমির কল্যাণে এগিয়ে যায় পিএসজি। ২০তম মিনিটে ব্যবধান বাড়ান দুয়ে। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি জায়ান্টরা। ৬৩ মিনিটে দলের এবং নিজের তৃতীয় গোলটি করেন দুয়ে। এই গোলের পরই হাল ছেড়ে দেয় ইন্টার। এরপর ৭৩ ও ৮৬ মিনিটে তাদের জালে আরও একবার করে বল পাঠান কাভারেস্কাইয়া ও মায়ুলু। বিপরীতে একবারের জন্যও পিএসজির ডেডলক ভাঙতে পারেনি ইন্টার। হতাশাময় এবং ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল শেষ করে সাইমন ইনজাগির শিষ্যরা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?