হোম > খেলা

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৪৪

সোহান-অঙ্কনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ৩৪৪ রানের বিশাল পুঁজি পেয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের এই সংগ্রহ এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনেই পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা।

টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ 'এ' দল। দলীয় ১২ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও নাইম শেখ। বিজয় ৩৯ রানে বিদায় নিলে এই জুটি ভাঙে। দলীয় ৯৭ রানে নাইমকেও হারায় বাংলাদেশ। ৪০ রান করেন এই ওপেনার।

চতুর্থ উইকেটে অঙ্কনকে নিয়ে ২২৫ রানের জুটি গড়েন সোহান। ১০১ বলে ১১২ রান করে সাজঘরে হাঁটেন অধিনায়ক। সেই সঙ্গে এই জুটি ভাঙে। কিছুক্ষণ পর ১০৫ রান করে বিদায় নেন অঙ্কন। ছয়ে ব্যাট করতে নেমে ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্ক দুটি উইকেট নেন। ৭১ রান খরচ করেন তিনি।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও