হোম > খেলা

বিজয়ের সেঞ্চুরির ফিফটি

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে এনামুল হক বিজয়ের একটি চিরকুট বেশ ভাইরাল হয়েছিল। সেখানে লেখা ছিল ‘২০২৫-এর বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’। নিজেকে দেওয়া সেই কথা রেখে প্রথম বাংলাদেশি হিসেবে পেশাদার ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করেছেন তিনি।

রোববার (২০ এপ্রিল) লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারানোর ম্যাচে তার ব্যাটে আসে ১১০ রানের অপরাজিত ইনিংস। দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি পূরণ করেছেন নিজের ৫০তম সেঞ্চুরি। এটা লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ২৩তম সেঞ্চুরি। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ ও টি-টোয়েন্টিতে তার আছে ৩ সেঞ্চুরি।

বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরির মালিক অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম। তিন নম্বরে থাকা তামিম ইকবালের সেঞ্চুরি সংখ্যা ৪৫ টি। চার নম্বরে থাকা ইমরুল কায়েস ৩৪ ও পাঁচ নম্বরে থাকা মুমিনুল হক করেছেন ৩৩ সেঞ্চুরি।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি

নাম ম্যাচ সেঞ্চুরি

এনামুল হক বিজয় ৫৪৮ ৫০

নাঈম ইসলাম ৫৪৫ ৪৬

তামিম ইকবাল ৭০৯ ৪৫

ইমরুল কায়েস ৫৫৫ ৩৪

মুমিনুল হক ৪৬২ ৩৩

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার