হোম > খেলা

বায়ার্নকে হারাল ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক

শক্তির বিচারে ইন্টার মিলানের চেয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখ। তাই চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের আগে বাভারিয়ানদের এগিয়ে রেখেছিল সবাই। যদিও বাস্তবে হলো উল্টোটা। বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে সান সিরোর প্রতিনিধিরা।

হারলেও আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে ইন্টারের রক্ষণভাগ। তবে কাজের কাজ করতে পারেনি জার্মানির ইতিহাসের সফলতম ক্লাবটি। ঘরের মাঠে ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মার্কাস থুরামের অ্যাসিস্ট থেকে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইতালিয়ান সিরি'এর ক্লাবটি।

আরেকটু হলে এই গোলের ওপর দাঁড়িয়ে ম্যাচই শেষ করতে পারতো ইন্টার। কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোলটার শোধ দেন থমাস মুলার। যদিও সে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। তিন মিনিট পর ফের এগিয়ে যায় ইন্টার। অতিথিদের হয়ে এ যাত্রায় জালে বল জড়ান ডেভিড ফ্রাত্তেসি। জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। দ্বিতীয় লেগে আগামী ১৭ এপ্রিল সান সিরোতে বায়ার্নকে আতিথেয়তা দেবে ইন্টার।

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ