হোম > খেলা

পাকিস্তানি কিংবদন্তির রেকর্ড এখন বুমরার দখলে

স্পোর্টস ডেস্ক

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের শেষ ওভার করতে এসে কিছুটা ছন্দহীনতায় ভুগতে দেখা গেছে জাসপ্রিত বুমরাকে। সে ওভারে টানা তিনটি নো বল করেন এই পেসার। তবে সে ওভারের চিত্র দেখে তার দিনের বাকি অংশের পারফরম্যান্স বিবেচনার সুযোগ নেই। কারণ এদিন দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় পেস অ্যাটাকের প্রাণভোমরা। গড়েছেন দারুণ একটি রেকর্ড।

তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারত থেমেছে ৪৭১ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। স্বাগতিক দলের পতন হওয়া তিনটি উইকেটই পকেটে পুরেছেন বুমরা। তাতেই পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা- এই চার দেশে এশিয়ান বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন বুমরা।

এই চার দেশে ৬০ ইনিংসে বুমরার নিয়েছেন ১৪৮ উইকেট। তালিকার দুইয়ে নেমে যাওয়া আকরামের শিকার ১৪৬ উইকেট। ৫৫ ইনিংস বল করেছেন ইতিহাসের সেরা বোলারদের একজন। এই তালিকার সেরা পাঁচের বাকি তিনজনও ভারতের- অনিল কুম্বলে (১৪১ উইকেট), ইশান্ত শর্মা (১৩০ উইকেট) ও মোহাম্মদ শামি (১২৩ উইকেট)।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা