হোম > খেলা

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ও স্কয়ার ট্রয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আজ প্রথম দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ২৪, প্রথম আলো, এটিএন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি। আজ সকালে পল্টন আউটার মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি বিএসজেএ'র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'বিএসজেএ'কে ধন্যবাদ জানাই ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য। মিডিয়া কর্মীরাও ফুটবল ভালোবাসেন ও খেলেন এই টুর্নামেন্টের মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ ঘটে।'

ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ও ভিডিও ফিফায় পাঠাবে বাফুফে, ' ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। গ্রাসরুট অর্থ শুধুই তৃনমূল নয়- নন ট্র্যাডিশনাল ফুটবলও যুক্ত। আমরা ফিফায় এই টুর্নামেন্টের ছবির পাশাপাশি ন্যারেটিভ পাঠাব।' বলেন তাবিথ আউয়াল। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক উদ্বোধনী মঞ্চে ছিলেন।

দিনের প্রথম খেলায় এসএ টিভিকে ২–০ গোলে হারিয়েছে বৈশাখী টিভি। একই ব্যবধানে দৈনিক যুগান্তর হারায় দৈনিক মানবজমিনকে,চ্যানেল আই ইত্তেফাককে , ঢাকা ট্রিবিউন এটিএন নিউজকে, এটিএন বাংলা রাইজিং বিডিকে হারায়। নিউজ২৪ ১–০ গোলে হারিয়েছে দৈনিক কালবেলাকে। দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে মাছরাঙা টিভি ও প্রথম আলোর মধ্যকার ম্যাচটি। ঐ ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে প্রথম আলো ৩-২ গোলে মাছরাঙাকে হারায়। ৭১ টিভি মাঠে না আসায় ওয়াকওভার পায় দেশ টিভি।

যুগান্তরের হয়ে ইমরান ও জ্যোতির্ময় মণ্ডল একটি করে গোল করেন। তবে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাজহারুল ইসলাম। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করে জিহাদ নিউজ ২৪ এর হয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দুটি শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রথম আলোর গোলরক্ষক মাহমুদুল হাসান বাপ্পি। বৈশাখী টিভির মশিউর রহমান পার্থ জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন।

গোল করে চ্যানেল আইকে জেতানো মিলন পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি। ঢাকা ট্রিবিউন ও এটিএন বাংলার হয়ে যথাক্রমে ম্যাচ নাফিউল আজম এবং মুশফিকুর রহমান। ম্যাচ সেরাদের হাতে বিএসজেএ ক্রেস্ট ও কুলের গিফট হ্যাম্পার তুলে দেন বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন, বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব, বিএসজেএ সদস্য মাকসুদা লিসা, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুম, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ও বিএসজেএ সদস্য তারেক মাহমুদ।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও