হোম > খেলা

হামজাদের মাঠ বাঁচাতে অ্যাথলেটিকস ইভেন্ট আউটার স্টেডিয়ামে

স্পোর্টস রিপোর্টার

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টের (জ্যাভলিন, শটপুট, ডিসকাস, হ্যামার) ইভেন্টগুলো ঢাকা জাতীয় স্টেডিয়ামের মুল ভেন্যুতে হচ্ছে না। পলটনের আউটার স্টেডিয়ামে হবে ইভেন্টগুলো।

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম। এ সময় সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তবে আজ শুরু হওয়া দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার রানিং, হার্ডেলস ও জাম্পের ইভেন্টগুলো জাতীয় স্টেডিয়ামেই হবে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিকস যৌথভাবে ব্যবহার করে। ১০ জুন এই স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ। যে ম্যাচে খেলবেন ইংলিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, কানাডিয়ান শমিত সোম ও ইতালিয়ান প্রবাসী ফাহামেদুল ইসলাম। বাফুফে এখনো মাঠ পরিচর্যা করছে। তাই বাফুফের পক্ষ থেকে অ্যাথলেটিকস ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

জাতীয় স্টেডিয়ামে ১৫০ কোটি টাকার বেশি ব্যয়ে সংস্কার হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে অ্যাথলেটিকসের নতুন ট্র্যাক তার মধ্যে অন্যতম। এই ট্র্যাক রক্ষণাবেক্ষণ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য,‘আমাদের সম্মিলিতভাবেই এই ট্র্যাক রক্ষা করতে হবে। ফুটবল বা অন্যরা যখন ব্যবহার করবে তখন ট্রাকের ওপর কার্পেট দিলে অনেকটা চাপ কমবে।’

জাতীয় জুনিয়র প্রতিযোগিতা অ-১৬ ও ১৮ দুই বয়স ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। নভেম্বরে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস রয়েছে। সেই গেমসের জন্য এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করতে চায় ফেডারেশন। প্রতিটি ইভেন্টে প্রথম-তৃতীয় স্থান অর্জনকারী আর্থিক পুরস্কার পাবেন। রেকর্ডধারী অ্যাথলেটকে ১০ হাজার টাকা করে দেবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ জন প্রতিযোগি এবারের আসরে অংশ নিচ্ছে

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও