হোম > খেলা

বাংলাদেশের পাকিস্তান সফরে ঘিরে অনিশ্চয়তা

রিশাদ-নাহিদ রানকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি

স্পোর্টস রিপোর্টার

ক্ষেপণাস্ত্র হামলার ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তানে গিয়ে ক্রিকেট সিরিজ খেলার মতো পরিবেশ নেই। আগামী ২১ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ২৫ মে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সূচি রয়েছে। কিন্তু এ সিরিজ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও আসন্ন পাকিস্তান সফরে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। বিসিবি ভারত ও পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এদিকে, পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে থাকা দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি জানায়, পাকিস্তানের থাকা দুই খেলোয়াড়ের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ। অন্যদিকে রানার ঠিকানা পেশোয়ার জালমি। পাক-ভারত সংঘাতের কারণে তাদের নিয়ে চিন্তিত বিসিবি। তাই নিরাপত্তা ইস্যুতে এই দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমনকি খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ রিশাদ ও রানার নিরাপত্তা ইস্যুতে হস্তক্ষেপ করেছেন।

বুধবার (৭ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ২৪ ঘণ্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বিসিবি আরো জানিয়েছে, ‘চলমান পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রিশাদ হোসেন এবং নাহিদ রানার সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। বিসিবি আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সক্রিয় সমন্বয় করছে। পিসিবি এবং বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতার প্রশংসা করছে বিসিবি। সংস্থাটি সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করবে।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও