হোম > খেলা

এমবাপ্পে-ভিনিসিয়াসদের নিয়ে সতর্ক গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে ম্যানসিটি। আসন্ন ম্যাচের আগে লস ব্লাঙ্কোসদের আক্রমণভাগ নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ নিয়ে গার্দিওলার ভাবনা যুক্তিযুক্ত। দলটিতে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো গোজদের মতো বিশ্ব নন্দিত সব মুখ। যারা যেকোনো সময় ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার যোগ্যতা রাখেন।

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। সবাই জানে তাদের আক্রমণভাগ কতটা শক্তিশালী। তাই আমরা যতটা পারি লড়াইয়ে তাদের সম্পৃক্ততা কমানোর চেষ্টা করব। যদিও সব সময় সেটা সম্ভব হবে না। ম্যাচে তাদের সময়ও আসবে। সেটা আমাদের মেনে নিতে হবে।’

গার্দিওলা আরও বলেন, ‘আমরা জানি প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কত বড় প্রতিদ্বন্দ্বী। অনেকবার তাদের বিপক্ষে খেলেছি। কঠিন মুহূর্তেও তারা নিজেদের সেরাটা দেয়। তাই দুটি ম্যাচেই আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি