হোম > খেলা

বাংলাদেশের হোয়াইটওয়াশ মিশন আজ

আফগানিস্তান সিরিজ

স্পোর্টস রিপোর্টার

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ শারজায় তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে জাকের আলী অনিকের দল। প্রথম দুই টি-টোয়েন্টিতে পাওয়া দারুণ জয়ের পর তৃতীয় ম্যাচেও জয় নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী লাল-সবুজ প্রতিনিধিরা। আজ শারজায় এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।

প্রথম দুই ম্যাচে কোনো ধরনের পরীক্ষা চালায়নি বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে, তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। মূলত সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সেক্ষেত্রে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান, শামীম পাটোয়ারী ও তাসকিন আহমেদদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। মূলত ওয়ানডে সিরিজ সামনে রেখেই তাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।

অন্যদিকে আফগানিস্তানও নিজেদের একাদশ নিয়ে করতে পারে পরীক্ষা-নিরীক্ষা। এক ম্যাচ হাতে রেখে সিরিজহার নিশ্চিত করায় দলটির লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো। ফলে ম্যাচটি একরকম বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে আফগানদের জন্য। একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও ম্যাচ জিততে মরিয়া থাকবে স্বাগতিকরা। ভিনদেশে ঘরের মাঠে সিরিজগুলো খেলা আফগানিস্তানের জন্য শারজা অবশ্য নিজেদের হোম ভেন্যুর মতোই।

আফগানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এ নিয়ে টানা চতুর্থ সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে কোনোবারই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ পায়নি। সবশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ফের প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে জাকের আলী অনিকের দল।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি