হোম > খেলা

সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

শেষ ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির কারণে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার সিরিজের ষষ্ঠ তথা শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। তাই ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ শেষ করল আজিজুল হাকিম তামিমের দল।

সিরিজ হার ঠেকাতে শেষ ওয়ানডেতে জিততেই হতো শ্রীলঙ্কার যুবাদের। এমন সমীকরণে কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে আগে ফিল্ডিং করতে নামে স্বাগতিকরা। ৪০তম ওভারে এসে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮৮ রান। ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন অধিনায়ক তামিম। ৪৮ রানে অপরাজিত ছিলেন রিজন হোসেন। ৩১ রান করেন কালাম সিদ্দিকী। শ্রীলঙ্কার হয়ে নাভোদিয়া, মাথুলান ও রাবিহানসা একটি করে উইকেট নেন।

সিরিজ জিতলেও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম একদিনের ম্যাচে হেরে যায় নাভিদ নাওয়াজের শিষ্যরা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা ৩ জয় তুলে নেয় সফরকারীরা। তাতেই নিশ্চিত হয়, সিরিজ হারছে না বাংলাদেশ। পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ হার ঠেকায় শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওয়ানডে বাতিল হওয়ায় সিরিজ ভাগাভাগি করতে পারল না তারা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব ওয়ানডে সিরিজ

ম্যাচ বিজয়ী ব্যবধান

প্রথম শ্রীলঙ্কা ৯৮ রান

দ্বিতীয় বাংলাদেশ ৯ উইকেট

তৃতীয় বাংলাদেশ ৩৯ রান

চতুর্থ বাংলাদেশ ১৪৬ রান

পঞ্চম শ্রীলঙ্কা ২৭ রান

ষষ্ঠ বৃষ্টিতে পণ্ড -

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও