হোম > খেলা

হারের কারণ শিশির!

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তাতে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানান, হারের কারণ শিশির। এছাড়া তার ভাষ্য ছিল, এই সিরিজে কঠিন সময় উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন কঠিন সময়ের অপেক্ষাতেই ছিলেন তিনি।



গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানান, প্রথম দুই টি-টোয়েন্টির চেয়ে বেশি শিশির ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। আরও যোগ করেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে যে চ্যালেঞ্জ তিনি আশা করেছিলেন। সেই চ্যালেঞ্জটা তার দল পেয়েছে। শুধু সেই চ্যালেঞ্জের কাছেই দল হার মেনেছে সেটা বিশ্বাস করেন না তিনি। অধিনায়কের মতে, বাড়তি ক্রিকেট খেলার ক্লান্তিও দলের মধ্যে চাপ ফেলেছে বলে জানান। অধিনায়ক বলেন, শেষ দুই-আড়াই মাসে অনেক ক্রিকেট খেলা হয়েছে। এর জন্য ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি যোগ হয়েছে। লিটনের আশা, আয়ারল্যান্ড সিরিজের আগে থাকা ছুটি ক্রিকেটারদেরকে ক্লান্তিহীন করে মাঠে ফেরাবে।



এই দিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। তাই আমরা ৩-০ ছাড়া আর কিছুই ভাবি নাই। এটাই এই সিরিজের দারুণ ব্যাপার।’ গতকালকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘উইকেট স্ট্রোক খেলার জন্য দারুণ ছিল।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার