হোম > খেলা

নতুন বছরে ভক্তদের সুখবর নেইমারের

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ক্যারিয়ার নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ইনজুরি নিয়ে শৈশবের ক্লাব সান্তোসে গেলেও গত বছরের শেষদিকে গুঞ্জন উঠেছিল সান্তোস ছাড়ছেন নেইমার। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। নতুন বছরে ভক্তদের দিয়েছেন সুখবর। সান্তোসের সঙ্গেই আরো এক বছর চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজের শৈশবের ক্লাবেই থাকছেন নেইমার।

মূলত ২০২৬ বিশ্বকাপে ফোকাস রেখেই সান্তোসে থাকার কথা ভাবছেন নেইমার। সান্তোসে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে ২০২৫ সালে তার সঙ্গে ছয় মাস করে দুবার চুক্তি করেছে ভিলা বেলমিরোর ক্লাবটি। নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এক প্রতিবেদনে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ক্লাব সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সান্তোসেই থাকবেন নেইমার।

প্রতি মাসে চার-পাঁচজন সাধারণ মানের খেলোয়াড়ের মতোই বেতন পাবেন নেইমার। খেলোয়াড়ি চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ স্বত্ব নিয়ে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের আলাদা চুক্তিও রয়েছে। এই চুক্তি আর্থিক অঙ্কে আট কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা আগামী বছরের শেষ নাগাদ সান্তোসের পরিশোধ করার কথা।

ব্রাজিল ফুটবলে এখনো নতুন মৌসুম শুরু হয়নি। গেল মৌসুম শেষ হওয়ায় এখন নেইমার মনোযোগ দিয়েছেন তার বাঁ হাঁটুর মেনিসকাস অস্ত্রোপচারের ওপর। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে মাঠে ফেরা তার জন্য কঠিন। সান্তোসের মেডিকেল টিম নেইমারের চিকিৎসার বিষয় দেখাশোনা করছে এবং ক্লাবও তার কার্যক্রম নিবিড়ভাবে নজরে রাখছে। বিশ্বকাপের বছর বিবেচনায়ও নেইমারের এই চুক্তি ও চোট বেশ গুরুত্বপূর্ণ।

সদ্য শেষ হওয়া মৌসুমে নেইমারের কল্যাণেই ব্রাজিলিয়ান শীর্ষ লিগ থেকে অবনমন ঠেকিয়েছে সান্তোস। তিন ম্যাচে চোট নিয়ে খেলে দলকে জিতিয়েছেন নেইমার। তিনটি ম্যাচেই সান্তোস জিতেছে ৩-০ ব্যবধানে। তিন ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট করেন সান্তোসের ঘরের ছেলে।

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!

বাংলাদেশের দাবাড়ুর শ্রীলঙ্কা জয়

মালদ্বীপকে গোলের বন্যায় ভাসাল ভারত

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে নতুন মোড়, দালাল চক্রের ধান্ধাবাজি বন্ধ, ফিফার সঙ্গে আলোচনা চলছে

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন