হোম > খেলা

গাজাবাসীর জন্য কাঁদছে গার্দিওলার হৃদয়

স্পোর্টস ডেস্ক

সমাবর্তনে বক্তব্য রাখছেন পেপ গার্দিওলা, ছবি: ম্যানসিটি এফসি

ইসরাইলের আগ্রাসনে গাজার জনজীবন বিপর্যস্ত। ২০ মাস ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে দেশটির বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। কমপক্ষে গাজার ৫৪ হাজার ৮৮০ জন নিহত হয়েছে ইসরাইলের হামলায়। গাজাবাসীর দুঃখ-দুর্দশায় মন কাঁদছে পেপ গার্দিওলার।

গত সোমবার ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নেওয়ার সময় দেওয়া এক বক্তব্যে ব্যথিত হৃদয়ে গাজাবাসীর পাশে দাঁড়ালেন ৫৪ বছরের এ স্প্যানিশ কোচ। ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘গাজায় আমরা যা দেখছি, তা খুবই বেদনাদায়ক। এসব আমাকে যন্ত্রণা দেয়।’

গার্দিওলা যোগ করেন, ‘আমাকে বিষয়টি স্পষ্ট করতে দিন, এটা আদর্শের বিষয় নয়। আমি ঠিক, নাকি আপনি ভুল, সেটার বিষয় নয়। এটা শুধু জীবনের প্রতি ভালোবাসা, আপনার প্রতিবেশীর যত্নের বিষয়। আমরা হয়তো ভাবতে পারি যে, আমরা চার বছরের ছেলেমেয়েদের বোমায় অথবা হাসপাতালে মারা যেতে দেখছি, কারণ এটি আর হাসপাতাল নয়। এটা আমাদের বিষয় নয়।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের