হোম > খেলা

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন শমিত

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন শমিত সোম। মঙ্গলবার (৬ মে) ফিফার অনুমোদন পেয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার।

গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পান শমিত। চলতি মাসের প্রথম দিন পান কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পান মাঝমাঠের এই অতন্দ্র প্রহরী। বাকি ছিল কেবল ফিফার অনুমোদন। এবার সেটাও পেয়ে গেলেন শমিত। তাই বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে আর কোনো বাধা রইল না তার জন্য।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফার অনুমোদন পাওয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের সে ম্যাচে শমিতকে পাচ্ছে বাংলাদেশ।

বাবা-মা বাংলাদেশি হলেও শমিতের জন্ম ও বেড়ে উঠা কানাডায়। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির হয়ে খেলছেন তিনি। কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ফিক্সিংয়ে উঠে এল আরও দুই নাম, একজন দলের মালিক

এশিয়ান গেমসে নারী দলের মিশন আজ

দুই গোলে এগিয়েও ৫০ বছর পর বিব্রতকর হার ম্যানইউর

মেসির শততম গোল মিয়ামির শিরোপা জয়

‘রোনালদোকে এখনই বিদায় করা উচিত’

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

প্রমোদ প্রাসাদে ভাসমান ভিলেজ!

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার