হোম > খেলা

চেলসির সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক

চেলসির শোকেসে আছে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও উয়েফা উইনার্স কাপের শিরোপা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে বুধবার (২৮ মে) রাত ১টায় তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। ম্যাচটি জিতলেই প্রথম ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ চার টুর্নামেন্টের সবকটিতেই শিরোপা জেতার কীর্তি গড়বে চেলসি।

কনফারেন্স লিগ ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতা। তাই চেলসির মতো একটা ইউরোপ সেরা ক্লাবের জন্য এই টুর্নামেন্টে খেলা রীতিমতো লজ্জার। তবে গত কয়েক বছর ধরে ব্যর্থতায় নিজেদের হাতড়ে বেড়ানো ক্লাবটির জন্য এখন কনফারেন্স লিগই পরম প্রাপ্তি- তেমনটাই মানছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সেই সঙ্গে ইতিহাস গড়ার তাড়নাও অনুপ্রাণিত করছে তাকে।

ফাইনালের আগে মারেস্কা বলেন, ‘চেলসি এবং এই ক্লাবের সমর্থকদের কথা ভেবে কনফার্সে কাপ জিততে পারলে আমি অনেক খুশি হব। আমার খুশি হওয়ার আরেকটা হলো, চেলসি প্রথম ক্লাব হিসেবে চারটি ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা জিতবে। তাছাড়া জিততে পারলে একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। এটাও একটা ভালো দিক।’

চেলসি কোচ আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জন্য কনফারেন্স কাপ খুব গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমার জন্য এই মৌসুমে সবচেয়ে জটিল কাজ ছিল ছেলেদের এটা বোঝানো যে, আমাদের জন্য এই টুর্নামেন্টটিই সেরা প্রতিযোগিতা। কারণ এখণ আমরা এই টুর্নামেন্টে খেলছি।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও