হোম > খেলা

রোজারিওতে ডি মারিয়ার অম্লমধুর প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক

ইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।

ঘরের মাঠ আরোয়িতো স্টেডিয়ামে ডি মারিয়াকে বরণ করে নেয় রোজারিও। সাবেক বেনফিকা তারকা মাঠে আসতেই একযোগে করতালি দেন উপস্থিত ৪৬ হাজারের বেশি সমর্থক। অভিবাদনের জবাব দিতে গিয়ে লম্বা সময় দর্শকদের উদ্দ্যেশ্যে হাত নেড়েছেন ডি মারিয়া। এ সময় আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী ফুটবলার।

মাঠের ফুটবলেও এদিন দেখা গেছে চেনা ডি মারিয়াকে। ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর তার কল্যাণেই এগিয়ে যায় রোজারিও। স্পট কিক থেকে গোল করেন ডি মারিয়া। এই গোলে তার উদযাপন ছিল বাধভাঙা। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দৌঁড়ের ওপর জার্সি খুলে ফেলেন ডি মারিয়া। এরপর কর্ণার প্রান্তে তাকে জড়িয়ে ধরেন সতীর্থরা। এ সময় গ্যালারি থেকে ভেসে আসছিল দর্শকদের চিৎকার।

ম্যাচটিতে নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডি মারিয়া। তার আগে প্রতিপক্ষের এক খেলোয়াড় বাজেভাবে ট্যাকল করলে আঘাত পান তিনি। ডি মারিয়ার একমাত্র গোল ধরে রাখতে পারেনি রোজারিও। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটার শোধ দেয় ক্রুজ।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি