হোম > খেলা

মোহামেডানের পঞ্চম জয়

স্পোর্টস রিপোর্টার

চলমান প্রিমিয়ার ফুটবল লিগে পঞ্চম জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করলো সাদা-কালো জার্সিধারীরা। পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতে জয় পাওয়ায় তাদের অর্জন সর্বোচ্চ ১৫ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ।

মোহামেডানের জয়ের নায়ক হলেন ইমানুয়েল সানডে। খেলার ১৭ মিনিটে বোয়েটাংয়ের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান সানডে। ফর্টিসের গোলরক্ষক সাকিব আল হাসানকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। এরপর অনেক চেষ্টা করেও ফর্টিস গোল শোধ করতে পারেনি ফর্টিস। ফলে আরো একটি ম্যাচে হারে তিতকুটে স্বাদ পেলো দলটি।

এ নিয়ে লিগে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে ফর্টিস। পাঁচ ম্যাচের তাদের জয় মাত্র একটি। দুটি ম্যাচে ড্র করেছে তারা। তাদের অর্জন ৫ পয়েন্ট। তাদের পরবর্তী ম্যাচ ঢাকা ওয়ান্ডারার্স। এই ম্যাচটি ৩১ ডিসেম্বর কুমিল্লার মাঠেই অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৪ জানুয়ারি ময়মনসিংহের মোহামেডান খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা