হোম > খেলা

শ্রীলঙ্কাকে ১৩৩ রানে গুটিয়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ব্যাটিং বিপর্যয় সামলে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের পুঁজি গড়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য এখন ১৩৪। ফাইনালে উঠার লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে হলে দুদলেরই জয় দরকার।

আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় লঙ্কানরা। দলীয় ৮০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। শেষে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে (৫০) সম্মানজনক স্কোর গড়ে চারিথ আসালঙ্কার দল। পাকিস্তানের হয়ে ২৮ রান খরচ করে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। আর দুটি করে উইকেট পান হারিস রউফ ও হুসাইন তালাত।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জেতে পাকিস্তান। টস জিতেই বোলিং বেছে নেন সালমান আগা। পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষ লঙ্কানদের জানান শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ।

আবুধাবিতে এ ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে। আর যারা হারবে, তারা পড়ে যাবে যদি-কিন্তুর সমীকরণের গ্যাঁড়াকলে।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে পাকিস্তান। টস জিতে বোলিং বেছে নিয়েছেন সালমান আগা। পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষ লঙ্কানদের জানিয়েছেন শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৩৩/৮, ২০ ওভার (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১ ও রউফ ২/৩৭)।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?