হোম > খেলা

নারী টেবিল টেনিসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

এশিয়ান গেমস ২০২৬

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে নারীদের দলগত টেবিল টেনিসে গ্রুপ 'ডি'-এর ৩ নম্বর ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 'স্কাই হল টয়োটা'-তে আধিপত্য বজায় রেখে বাংলাদেশকে সরাসরি ৩-০ ব্যবধানে হারিয়েছে উত্তর কোরিয়া।

৪৬ মিনিটের এই দলগত ম্যাচে শুরু থেকেই কোনো সুবিধাই করতে পারেননি বাংলাদেশের নারী দলের প্যাডলাররা।

প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কিম কুম ইয়ং-এর মুখোমুখি হন বাংলাদেশের তুশী সামন্ত। ম্যাচের শুরু থেকেই কিম একচেটিয়া প্রভাব বিস্তার করেন এবং মাত্র ১১ মিনিটে ১১-৪, ১১-২, এবং ১১-১ গেম পয়েন্টে ৩-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেন।

দ্বিতীয় খেলায় পাইয়ন সং গিয়ং মোকাবিলা করেন বাংলাদেশের সোমা সোনামকে। সোমা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পাইয়ন ১৩ মিনিটে ১১-২, ১১-৬, এবং ১১-৩ পয়েন্টে ৩-০ গেম ব্যবধানে সহজ জয় তুলে নেন।

শেষ ম্যাচে বাংলাদেশের মাহী নওরিনকে মুখোমুখি হতে হয় চয়ে জং ইম-এর। ১২ মিনিট স্থায়ী এই ম্যাচে চয়ে ১১-৪, ১১-৫, এবং ১১-১ ব্যবধানে নওরিনকে হারিয়ে ৩-০ গেমে জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে উত্তর কোরিয়া মোট ৯৯টি পয়েন্ট অর্জন করে, যার মধ্যে ৫০টি পয়েন্ট আসে নিজেদের সার্ভ থেকে। বিপরীতে বাংলাদেশ দল মোট ২৮টি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে (নিজের সার্ভ থেকে ১৫ পয়েন্ট)। উত্তর কোরিয়ার খেলোয়াড়রা সর্বাধিক ১০ পয়েন্টের লিড নেন, অন্যদিকে বাংলাদেশ সর্বোচ্চ ৩ পয়েন্টের বেশি এগিয়ে যেতে পারেনি।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখলো উত্তর কোরিয়া, আর অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে গ্রুপ পর্বে ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ।

জাপান এশিয়ান গেমসে প্রথম ডোপিংয়ে নিষিদ্ধ থাই ব্যাডমিন্টন তারকা পিচামন

ইউ জিদির দ্বৈত স্বর্ণজয়

দুই সিরীয় তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প

হকিতে মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে লিটনদের হারাল সোহানরা

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

কাবাডিতে স্বস্তির দিনে বাকি ডিসিপ্লিনে হতাশা

লিড নিয়েও মালয়েশিয়ার কাছে হার বাংলাদেশের

তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা