হোম > খেলা

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে বিকেএসপি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

স্বর্ণ জয়ী বিকেএসপি দল।

বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ এ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। দুদিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি ০৬টি স্বর্ণ, ০৮ টি রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ২৪ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন এবং নেপাল জুডো এসোসিয়েশন দল ০৫টি স্বর্ণ, ০১ টি রৌপ্য ও ০৫ টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট ১১ টি পদক নিয়ে রানার্সআপ হয়।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মোঃ ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।

বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন (-৪৫ কেজি) ওজন শ্রেণিতে মো: জাহিদ হাসান, (-৫০ কেজি) ওজন শ্রেণিতে মো: ওয়াদুদ রহমান রনি, (-৫৫ কেজি) ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, (-৪৪ কেজি) ওজন শ্রেণিতে রেমি হাসি, (-৬৩ কেজি) ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও (+৬৩ কেজি) ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও