হোম > খেলা

ফারুককে সরে যেতে বলা হয়েছে, বিসিবির নতুন সভাপতি বুলবুল!

স্পোর্টস রিপোর্টার

বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ফারুক আহমেদ আর বিসিবি সভাপতি পদে থাকছেন না। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাত থেকে এই গুঞ্জন হয়ে উঠেছে আরও বেশি জোরালো।

গতকাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন ফারুক আহমেদ। সেখানেই তাকে 'কন্টিনিউ' না করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আসিফ মাহমুদ। বিষয়টি দৈনিক আমার দেশকে নিজেই নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।

গত বছরের ২১ আগস্ট যথাযথ প্রক্রিয়া মেনে বিসিবি সভাপতি পদে বসেন। এরপর থেকেই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সে সময় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালনা পরিষদের ভোটে সভাপতি হন ফারুক আহমেদ।

তবে ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টার মুখোমুখি অবস্থান বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে ধরা যায়। কারণ- আইসিসি কখনই কোনো দেশের ক্রিকেট বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করে না। আসলেই যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে হয়তো নিষেধাজ্ঞা খড়্গ আসতে পারে বাংলাদেশ ক্রিকেটের ওপর। রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপে আইসিসির জিরো টলারেন্স নীতির কারণে এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও