হোম > খেলা

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

স্পোর্টস রিপোর্টার

দীর্ঘ বিরতির পর মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল। ফেরার দিনই ফেডারেশন কাপের বড় ম্যাচে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিডেট মুখোমুখি হয়। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এমন সমীকরণ সামনে রেখে খেলতে নামা দুদলের মধ্যে তুমুল লড়াই জমে উঠে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে হারিয়ে ফেডারেশনের কাপের ফাইনালে উঠেছে আবাহনী।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোল পায়নি কেউই। এই অর্ধে দুটি হলুদ কার্ডের সমন্বয়ে আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান লাল কার্ড দেখেন। ফলে ৩৭ মিনিটে তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। একজন কম নিয়ে খেলেও মাঠের লড়াইয়ে প্রভাব বিস্তার করে আবাহনী। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের আবাহনীর বিপক্ষে মজিবুর রহমান জনির গোলে লিড পায় কিংস (১-০)। তবে ৮৩ মিনিটে খেলায় সমতায় ফেরে আবাহনী। ব্রাজিলিয়ান রাফায়েলের শট পোস্টে লেগে ফিরত আসে। ফিরতি বলে গোল করে আবাহনীকে ১-১ সমতায় ফেরান আরমান ফয়সাল আকাশ। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। এই সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে দুদলের কেউই গোল করতে পারেননি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ৪-২ ব্যবধানে কিংসকে হারিয়ে ফাইনালে উঠে যায় আবাহনী। এবারই প্রথমবারের মতো নতুন ফরম্যাটে হচ্ছে ফেডারেশন কাপ। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে গেলেও ফাইনালে উঠার সুযোগ রয়ে গেছে কিংসের। তারা দ্বিতীয় কোয়ালিফয়ারে খেলবে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার