হোম > খেলা

আইপিএলে ‘অচেনা’ রশিদ

স্পোর্টস ডেস্ক

আইপিএলের ইতিহাসের সেরা বোলারদের একজন রশিদ খান। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার দারুণ ক্ষমতা থাকায় ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্কের আরেক নাম রশিদ। যদিও আইপিএলের এবারের আসরে রীতিমতো অচেনা এই তারকা লেগস্পিনার। বল হাতে নিজের চিরচেনা রূপ দেখাতে ব্যর্থ হচ্ছেন রশিদ।

গুজরাট টাইটান্সের হয়ে এবারের আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাঠে নেমেছেন রশিদ। যেখানে ৪৭ ওভার বল করে দিয়েছেন ৪৪১ রান। ইকোনমি ৯.৩৮। বোলিং গড় ৫৫.১৩। ২০১৭ সালে অভিষেকের পর থেকে আইপিএলে এতো বেশি ইকোনমি রেটে বোলিং করেননি আফগান তারকা। আগের আসরে ৮.৪০ ইকোনমিতে বল করেছিলেন রশিদ।

খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার দিক থেকেও বেশ পিছিয়ে রশিদ। এবারের আসরে মাত্র ছয় ম্যাচে উইকেট শিকার করেছেন- আটটি। অর্থ্যাৎ একটি উইকেটের জন্য ৩৫ বলের বেশি করতে হয়েছে রশিদকে। ২৫ রানে ২ উইকেট এবারের আসরে সর্বোচ্চ বোলিং ফিগার তার।

অবশ্য ফর্ম ফিরে পাওয়ার সুযোগ থাকছে রশিদের সামনে। দুর্দান্ত পারফর্ম করে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে তার দল গুজরাট। তাই রশিদ চাইবেন ব্যর্থতা ঝেড়ে বাকি অংশে নিজের সেরাটা দিতে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল