হোম > খেলা

বিশ্বকাপে খেলতে কঠিন পরীক্ষায় জার্মানি

স্পোর্টস ডেস্ক

সবশেষ চার ম্যাচে এক জয়! দলটির নাম শুনলে চমকাতে হয়; জার্মানি! বিশ্ব ফুটবলে গতিশীলতার সাথে আক্রমণাত্মকের জন্য পরিচিত পাওয়া জার্মানরা এবার বিশ্বকাপ খেলার শঙ্কায়! হতাশাময় অবস্থা থেকে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি। সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট কাটতে বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে যেকোনো মূল্যে জিত জার্মানরা।

আগামী ১০ অক্টোবর ফিফা বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর জার্মানরা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান।

বাছাইয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যান্ড। আর দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে। আর রানার্সআপ দলগুলোকে পেরিয়ে আসতে হবে কঠিন প্লে-অফ পর্ব। সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে তাই আসন্ন ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে।

ম্যাচের আগে কোচ নাগেলসম্যান বলেন, 'সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে (আসছে) দুটি ম্যাচেই জিততে হবে। আমরা কয়েকজন খেলোয়াড়কে পাব না। তবুও সাম্প্রতিক সময়ের চেয়ে ভালো পারফরম্যান্স করতে আমাদের স্কোয়াডে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে।'

চোটের কারণে স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের উইঙ্গার জামাল মুসিয়ালা। ফিরেছেন বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক।

উল্লেখ্য, স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলের হারে বিশ্বকাপ বাছাই শুরু করে জার্মানরা। ওই ম্যাচের আগে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি