হোম > খেলা

দেশে ফিরলেন রিশাদ-রানা

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। শনিবার (১০ মে) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই দুই ক্রিকেটার।

পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। অন্যদিকে রানাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে পাকিস্তান ও ভারতের সংঘাতের মধ্যে লাহোরের রাওয়ালপিন্ডিতে আটকা পড়েছিলেন তারা। সেখান থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সহায়তায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয় রিশাদ-নাহিদসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের।

সেখান থেকে দেশের বিমান ধরেন বাংলাদেশের দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ ও পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে যান নাহিদ। ভারতের সঙ্গে সংঘাতের জেরে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিমানে তাদের দুবাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পিসিবি। রিশাদ ও নাহিদের সঙ্গে দেশে ফিরেছেন পিএসএল কাভার দিতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার