হোম > খেলা

রংপুরের শক্তিশালী দল ঘোষণা

গ্লোবাল সুপার লিগ

স্পোর্টস ডেস্ক

দরজায় কড়া নাড়ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। গায়ানায় আগামী ১০ জুলাই পর্দা উঠবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির। বিশ ওভারের টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স।

জিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটিকে শিরোপা জেতাতে অগ্রনায়কের ভূমিকা রাখেন সৌম্য সরকার। সে আসরে ব্যাট হাতে ১৮৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। যথারীতি এবারও তাকে পাচ্ছে উত্তর-পশ্চিমের ফ্র্যাঞ্চাইজিটি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় রিশাদ হোসেন ও শেখ মাহেদিকে পাচ্ছে না রংপুর। এবারও দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। এছাড়াও দলে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি, নাইম শেখদের মতো ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মারদের।

বিদেশি ক্যাটাগরিতেও দারুণ কয়েকজনকে পারফর্মারকে পাচ্ছে রংপুর। আছেন তাবরাইজ সামসি, কাইল মায়ার্স, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদদের মতো পরিচিত মুখরা।

রংপুর রাইডার্সের স্কোয়াড: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, নাইম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান, আবু হায়দার রনি, তাবরাইজ সামসি, কাইল মায়ার্স, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার