হোম > খেলা

চট্টগ্রাম টেস্ট দলে ওপেনার এনামুল বিজয়

স্পোর্টস রিপোর্টার

এনামুল হক বিজয়

মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে সিলেট টেস্টে জিততে জিততেও হেরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে যে করেই হোক জিততেই হবে টাইগারদের। ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের এই শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এসেছে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেয়েছেন জাকির হাসানের বদলে।প্রতিযোগিতামূলক ক্রিকেটের সেঞ্চুরির ফিফটি হাঁকানো ৩২ বছর বয়সী তারকা এ ক্রিকেটার সর্বশেষ টেস্ট খেলেন ২০২২ সালে। অন্যদিকে ফাস্ট বোলার নাহিদ রানার বদলে নতুন হিসেবে দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।


দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস