হোম > খেলা

বুলবুল ফেরার পরই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেটপাড়ায় এখন জোর আলোচনা- কবে হবে বিসিবির পরবর্তী নির্বাচন। নানা সময়ে শোনা যায় নানা ধরনের গুঞ্জন। তবে বাস্তবতা হলো নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরে নির্বাচন আয়োজনের পথে এগোবেন। এমনটাই জানা গেছে।

আগামী ১৬ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার। এরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠকে বসবেন বুলবুল। সেখানেই সিদ্ধান্ত হবে বিসিবির নির্বাচন নিয়ে। জানা গেছে, আগামী ১৭ কিংবা ১৮ আগস্ট ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।

এই দিকে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সবশেষ কয়েকটি বোর্ডসভার কোনোটিতেই নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। তবে যেসব পরিচালক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছেন। এক পরিচালক আমার দেশকে বলেন, ‘নির্বাচন করার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছি। যখনই তারিখ ঘোষণা হবে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

অন্যদিকে আগে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন নিয়ে ফের বিসিবিতে আসতে পারেন তিনি।

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত

টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

এনএসসির তদন্ত কমিটি নিয়ে বিসিবির উদ্বেগ

তানজিদ-নাহিদে বাংলাদেশের দারুণ সিরিজ

ফাহামিদুলদের নিয়ে ফুটবল ক্যাম্প শুরু

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

ফুটসাল লিগ শুরু ২ মে