হোম > খেলা

ফুটবলের নতুন ক্যামব্যাক কিং এখন বার্সা

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলে গত মৌসুম পর্যন্ত কামব্যাকের রাজা মানা হতো রিয়াল মাদ্রিদকে। শুধু বলার জন্যই বলা নয়, বিষয়টি মাঠেও প্রমাণ করে দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে গোল হজম করেও লিখেছে স্মরণীয় সব জয়ের গল্প। আপাতত সেটাকে অতীতই বলতে হচ্ছে। কারণ, চলমান মৌসুমে রিয়ালের সে শক্তিটা ভর করেছে বার্সেলোনার ওপর। প্রথমে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে জেতাটাকে যেন রীতিমতো অভ্যাসে পরিণত করেছে কাতালানরা। ৩ মে দিবাগত রাতেও সেটার পুনরাবৃত্তি করে দেখিয়েছে তারা। স্প্যানিশ লা লিগায় এদিন ভায়াদোলিদের কাছে শুরুতে গোল হজম করে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ২-১ গোলের জয় নিয়ে।

লা লিগার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে বার্সা। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভায়াদোলিদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এমন সমীকরণে জোসে জোরিল্লাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে ধাক্কা খায় সফরকারীরা। ইভান সানচেজের শট রোনালদ আরাহোর পায়ে লেগে বাউন্স হয়ে জালে জড়ায়। এই গোলের ওপর দাঁড়িয়ে ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভায়াদোলিদ।

পরের মিনিটে সমতা টানে সফরকারী দল। স্বাগতিকদের এক খেলোয়াড় বিপদমুক্ত করতে গেলে বল পেয়ে যান রাফিনহা। এরপর বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে সোজা জালে পাঠান চলমান মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছয় মিনিটের মাথায় গত আসরের রানার্সআপদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফেরমিন লোপেজ। মার্তিনের ক্রসে ডি বক্স থেকে তার নেওয়া শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। বেশকিছু চেষ্টা চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি ভায়াদোলিদ।

এবারের মৌসুমে ট্রেবল জয় হাতছানি দিচ্ছে বার্সাকে। ইতোমধ্যে কোপা দেল রে’র শিরোপা জিতেছে তারা। লা লিগা জয়ের সম্ভাবনাও প্রবল। অন্যদিকে শেষ চারের দ্বিতীয় লেগে ইন্টার মিলানকে হারাতে পারলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখবে বার্সা। মূল দলের মতো জায়ান্টদের যুব ও নারী দলও দুর্দান্ত সময় পার করছে চলমান মৌসুমে।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও