হোম > খেলা

ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস রিপোর্টার

রাইজিং স্টার্স উইমেন্স এশিয়া কাপের ফাইনালে আজ ভারত ‘এ’ মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। আজ ব্যাংককে দুপুর ১টায় শুরু হবে এই ম্যাচ। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেখানে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখানে ফাহিমা খাতুনের দলের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। তারাও ফাইনালে উঠেছে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। সেমিফাইনালে তারা হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকে।

ফাইনালে ওঠা বাংলাদেশের সামনে লক্ষ্য এখন শিরোপা জয়। এ নিয়ে গতকাল সেমিফাইনালে বাংলাদেশের সেরা বোলার সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘আমরা দল হিসেবে পারফরম্যান্স করার কারণে আমরা এত দূর এসেছি। তো আগামীকাল (আজ) আমাদের ভারতের সঙ্গে খেলা। সো আমরা চাইব আমরা যেন দল হিসেবে খেলতে পারি। আমরা যেন দলের প্রয়োজনমতো যেন পারফরম্যান্স করতে পারি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলের জন্য বড় চিন্তার কারণ হতে পারে ব্যাটিং। ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও শেষদিকে ওই ধারা আর ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে এই দুর্বলতা কাটিয়ে ওঠাই হবে ফাহিমা খাতুন-ইসমা তানজিমদের লক্ষ্য। তবে বরাবরের মতো বাংলাদেশ ‘এ’ দলের জন্য শক্তির জায়গা বোলিং। টুর্নামেন্টজুড়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। অধিনায়ক ফাহিমা খাতুনের পাশাপাশি সানজিদা আক্তার মেঘলা দলের প্রয়োজনে সব সময়ই এনে দিয়েছেন ব্রেক থ্রু। এই ধারাবাহিকতা ধরে রাখাও হবে ফাইনালে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ।

অন্যদিকে ভারত পুরো আসরে একবারই আগে ব্যাটিং করেছে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করে ১৩০ রানে থামে তাদের ইনিংস। বাকি তিন ম্যাচেই পরে ব্যাটিং করে ম্যাচ নিজেদের করে নিয়েছে। ফলে ভারতে ব্যাটারদের আটকানোটাই মূল চ্যালেঞ্জ হবে বাংলাদেশ ‘এ’ দলের জন্য।

এই চ্যালেঞ্জ উতরে এবার ফাইনালের শিরোপা হাতে তোলার অপেক্ষায় থাকবে বাংলাদেশ। আগের আসরে গত বছর হংকংয়ে ভারত ‘এ’ দলের কাছে ৩১ রানে হেরে শিরোপা হারায় বাংলাদেশের মেয়েরা। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারে কি না—সেটাই এখন দেখার অপেক্ষা!

আজ শুরু হয়েছে জাতীয় স্নুকার

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম

তামিমের উদ্যোগে বাংলাদেশে হবে ‘কাউন্টি’ সংস্কৃতি

বিদায়বেলায় যা বললেন মামুনুল

মোহামেডানকে হারিয়ে শীর্ষ স্থানেই রইলো কিংস

ইউরোপের লিগে ১০ বাংলাদেশি হকি খেলোয়াড়

তুরস্কে দাবায় নর্ম হারালেন ফাহাদ

রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

সংখ্যায় পিএসজি-বায়ার্ন ম্যাচের রেকর্ড

জ্যোতির রেকর্ড ছাপিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা