হোম > খেলা

নিরবতা ভাঙল ঢাকা ক্যাপিটালস

ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ফিক্সিংয়ের অভিযোগে ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। জানা গেছে, কয়েকদিনের মধ্যে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে প্রতিবেদন জমা দেবে সেই তদন্ত কমিটি।

এরই মাঝে খবর বের হয়েছে, বিপিএলের সবশেষ আসরে জড়িত ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে আছে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা কাপিটালসের নাম। ফিক্সিংয়ের অভিযোগের পর এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিপিএল তদন্ত সংক্রান্ত খবরে কথিত স্পট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি ‘নিশ্চিত’বলা হলেও, একই প্রতিবেদনের পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেয়ার সুপারিশ থাকবে। আমাদের কাছে এটি স্পষ্ট যে, অভিযোগটি এখনও প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। বিসিবি'র স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সবসময় তা সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।’

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে, যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর। স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কিনা সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেবো।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?