হোম > খেলা

কত টাকা বোনাস পেল ভারত?

চ্যাম্পিয়নস ট্রফি জয়

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। এই সাফল্যে তাদের জন্য ৫৮ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮১ কোটি ৬৯ লাখ টাকা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারায় রোহিত শর্মার দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পা রাখে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির ২০১৭ সালের আসরের ফাইনালে পাাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। যদিও এবার আর হতাশ হতে হয়নি তাদের। প্রতিযোগিতায় এটা ভারতের তৃতীয় শিরোপা।

এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘বিসিসিআই ঘোষণা করতে পেরে আনন্দিত যে, চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় ক্রিকেট দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। এই অর্থ ভারতীয় দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের জন্য দেওয়া হয়েছে।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার