হোম > খেলা

পর্দা উঠল অলিউল্লাহ নোমান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কালাপুর গ্রামে ‘অলিউল্লাহ নোমান নাইট মিনিবার ফুটবল’ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে কালাপুর ইয়াং সোসাইট আয়োজিত এই খেলা উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জামায়াতে ইসলামির এমপি প্রার্থী দৈনিক আমার দেশ এর আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান। তিনি বলেন- খেলাধুলা তরুনদের জন্য খুবই প্রয়োজন। মানসিক বিকাশের জন্য খেলাধুলা তরুণদের আবশ্যক।

নোমান বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হওয়ার জন্য কবুল করেন তাহলে এলাকার সকলকে নিয়ে খেলাধুলার জন্য একটি মাঠ তৈরি করব। আর আল্লাহ যদি আমাকে জনসেবায় কবুল নাও করেন তবু আমি আমার চেষ্টা দিয়ে মাঠ তৈরিতে সহযোগিতার আশ্বাস দিলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা ফুয়াদ হাসান, কামরুল ইসলাম প্রমুখ।

নির্বাচক পদে ১৬ আবেদন, সাক্ষাৎকার আজ

মেসির ম্যাচসহ অনলাইনে সরাসরি দেখা যাবে আরও যত খেলা

বাংলাদেশ জিতল, পাকিস্তান শুধু দাঁড়িয়ে দেখল!

‘দলের সাফল্যই আমার প্রথম চিন্তা’

বিধ্বংসী নাহিদে চুরমার পাকিস্তানের ব্যাটিং

‘নেইমার হওয়া সত্যিই খুব জটিল’

নতুন অ্যাডহক কমিটির রূপরেখা দিল এনএসসি

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়ানডে সিরিজে থাকছে ইফতারের বিরতি