হোম > খেলা

প্রাইজমানির রেকর্ড গড়ছে ইউএস ওপেন

স্পোর্টস ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ইউএস ওপেনের ১৪৫তম আসর। আগামী ২৪ আগস্ট পর্দা উঠবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইভেন্টের। প্রাইজমানি দিয়ে রেকর্ড গড়বে ইউএস ওপেনের আসন্ন আসরটি।

ইউএস ওপেনের এবারের আসরের নারী ও পুরুষ এককের চ্যাম্পিয়নকে দেওয়া হবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ কোটি টাকা। ইউএস ওপেন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারের মতো টেনিস ইতিহাসের কোনো গ্র্যান্ড স্লামে এতো প্রাইজমানি দেওয়া হবে।

চ্যাম্পিয়নের মতো প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যই প্রাইজমানি বাড়িয়েছে ইউএস ওপেন। আসন্ন আসরের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার। গত আসরের প্রাইজমানির পরিমাণ ছিল সাড়ে সাত কোটি মার্কিন ডলার। অর্থাৎ যা গতবারের তুলনায় ২০ শতাংশ বেশি প্রাইজমানি থাকছে ২০২৫ সালের আসরে।

বিভিন্ন রাউন্ড থেকে বাদ পড়া খেলোয়াড়রাও আগের তুলনায় বেশি অর্থ পাবেন। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া খেলোয়াড়রা পাবেন এক লাখ ১০ হাজার ডলার। যা গত আসরের তুলনায় ১০ শতাংশ বেশি।

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

প্রতিটা উইকেটই নাহিদের কাছে গুরুত্বপূর্ণ, জানালেন লক্ষ্যের কথা

নাহিদের গতিতে মুগ্ধ বাবর, নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপ

বিসিবি নির্বাচনের খসড়া প্রকাশ, নেই সাবেক বোর্ডের হেভিওয়েটরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

প্রধানমন্ত্রীকে নিয়ে ৯০ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা মোহামেডানের

মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ১৫৬

এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানসিটি

টিভিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ ইউরোপিয়ান ফুটবলের যত ম্যাচ

ফুটবলার রপ্তানিতে ‘চ্যাম্পিয়ন’ ব্রাজিল