হোম > খেলা

সেই ভক্তের হাত ধরে হোবার্টের স্বপ্ন পূরণ

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতেছে হোবার্ট হারিকেন্স। ফ্রাঞ্চাইজিটির এই স্বপ্ন জয়ের নায়ক মিচেল ওয়েন। একটা সময় হোবার্টের পাড় ভক্ত ছিলেন তিনি।

বিগ ব্যাশের ১৪তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার (২৭ জানুয়ারি)। যেখানে সিডনি থান্ডারকে ৭ উইকেটে হারায় হোবার্ট। বেলেরিভ ওভালে আগে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি পায় সিডনি। যদিও ওয়েনের মারকাটারি ব্যাটিংয়ে এই লক্ষ্যটাও মামুলি বানিয়ে ফেলে স্বাগতিকরা। ১৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

৩৯ বলে সেঞ্চুরি করেন ওয়েন। সাজঘরে হাঁটার আগে খেলেন ৪২ বলে ১০৮ রানের ইনিংস। হোবার্ট শিরোপা জেতার পর সাামজিক যোগাযোগ মাধ্যমে বিগ ব্যাশের ২০১৫ সালের আসরের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ব্রিজবেনের বিপক্ষে হোবার্টের একটি ম্যাচে গ্যালারিতে উল্লাস করছেন ওয়েন। ১০ বছর পর তার ব্যাটে চড়েই শিরোপার স্বাদ পেল হোবার্ট।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো