হোম > খেলা

আরো ১৫ বছর অপেক্ষা করতে বললেন গার্দিওলা

মেসির সঙ্গে ইয়ামালের তুলনা

স্পোর্টস ডেস্ক

১৮ তে পা রাখার আগেই নিজের প্রতিভার জানান দিয়েছেন লামিনে ইয়ামাল। ইতোমধ্যে বার্সেলোনা ও স্পেনের প্রাণভোমরা হয়ে উঠেছেন এই উইঙ্গার। দুর্দান্ত টেকনিকে বাকিদের থেকে আলাদা করেছেন নিজেকে। প্রতিপক্ষের রক্ষণের জন্য হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। তাতে ক্যারিয়ারের শুরুতেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন ভক্তরা।

যদিও এখনই মেসির সঙ্গে ইয়ামালকে তুলনার বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না পেপ গার্দিওলা। এই স্প্যানিশ কোচের মতে, আরো ১৫ বছর পর আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে ইয়ামালের তুলনা করা উচিত। অবশ্য স্প্যানিশ ফুটবলারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ম্যানচেস্টার সিটির প্রধান শিক্ষকের।

ফ্রাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘আমাদের উচিত ইয়ামালকে তার রাস্তা তৈরি করে দেওয়া। যদি আগামী ১৫ বছর খেলতে পারে তখন বোঝা যাবে সে মেসির চেয়ে ভালো ফুটবলার হতে পেরেছে কিনা।’

স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার আরো বলেন, ‘মেসির সঙ্গে তুলনা হওয়ার বিষয়টা দারুণ। বিষয়টা এমন যেন নতুন কোনো শিল্পীকে সরাসরি ভ্যান গঘের সঙ্গে তুলনা করার মতো।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি