হোম > খেলা

৪১ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেকদিন আগেই। কিন্তু নামটা যেহেতু এবি ডি ভিলিয়ার্স- ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলাটাই তো স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক করলেনও ঠিক তাই। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে টর্নেডো ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন তিনি।

লেস্টারে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে নিজেদের সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ১৫২ রান জড়ো করে ইংলিশরা। জবাবে মাত্র ১২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা। মূলত ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ের কারণেই অনায়াসে ইংল্যান্ডকে হারাতে পেরেছে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্সরা।

৪১ বলে সেঞ্চুরি তুলে নেন ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ১১৬ রানে অপরাজিত থাকেন সাবেক তারকা ক্রিকেটার। তার ৫১ বলের ইনিংসে ১৫ চারের পাশাপাশি ছয়ের মার ছিল সাতটি। অপরপ্রান্তে ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা।

এর আগে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান এনে দেন ফিল মাস্টার্ড। সামিত প্যাটেলের ব্যাট থেকে আসে ২৪ রান। ১৬ বল খেলেন এই অলরাউন্ডার। এছাড়া ১৪ বলে ২০ রান করেন ইয়ন মরগান। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন ইমরান তাহির ও ওয়েন পার্নেল।

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

দামের শ্রেষ্ঠত্বে রিয়ালের হ্যাটট্রিক

দক্ষিণ আফ্রিকায় লড়াই জমিয়ে তুলবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

কলম্বোতেও কোণঠাসা শ্রীলঙ্কা

ব্রাজিল এসে খেললেই বাংলাদেশের ফুটবলের কোনো পরিবর্তন আসবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!