হোম > খেলা

৬৪ বছর আগের স্মৃতি ফেরাল ইন্টার

স্পোর্টস ডেস্ক

ইতালিয়ান সিরি’এতে ইন্টার মিলানের শুরুটা হলো দুর্দান্ত। সান সিরোতে তুরিনোকে ডেকে এনে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। তাতেই ৬৪ বছর আগের স্মৃতি মনে করাল ইতালির শীর্ষ ক্লাবটি।

এর আগে সবশেষ ১৯৬১ সালে ইতালির শীর্ষ লিগে মৌসুমের প্রথম ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছিল ইন্টার। এবার পুরনো স্মৃতি ফেরানো সান সিরোর প্রতিনিধিদের আগুনে পুড়ল তুরিনো।

নিজেদের মাঠে এদিন কিক অফের পর থেকেই তুরিনোকে চেপে ধরে ইন্টার। একের পর এক আক্রমণ শানিয়ে সফরকারীদের রীতিমতো বোতলবন্দী করে ফেলে তারা। ফিনিশিংয়ে কিছু ভুল না হলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারতো।

মৌসুমের প্রথম ম্যাচে ইন্টারের বড় জয়ের নায়ক মার্কাস থুরাম। জোড়া গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। এছাড়া একবার করে গোলের খাতায় নাম তোলেন লাউতারো মার্টিনেজ, আলেসান্দ্রো বাস্তোনি ও ইয়ন বোনি।

১৮ মিনিটে ইন্টারকে লিড এনে দেন বাস্তোনি। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান থুরাম। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতি থেকে ফেরার ৬ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন মার্টিনেজ। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন থুরাম। ১০ মিনিট পর গত আসরের রানার্সআপদের শেষ গোলটি এনে দেন বোনি।

এক পয়েন্টে পিছিয়ে থেকে গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হাতছাড়া করে ইন্টার। তুরিনোকে উড়িয়ে নতুন মৌসুম শুরু করায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে বাড়তি আত্মবিশ্বাস পেল জায়ান্টরা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?