হোম > খেলা

ইংল্যান্ড সফরে রোহিত বিশ্রামে, ভারত পাচ্ছে নতুন টেস্ট অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক

রোহিত শর্মা

টেস্টে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মোটেই। হাতের ব্যাট যেন কিছুতেই কথা শুনছে না রোহিত শর্মার। রোহিত অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট খেলে রান পেয়েছেন মাত্র ৩১। আর সিডনিতে সিরিজের শেষ টেস্টে তো মাঠেই নামেননি। রান খরা না কাটায় এবার লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম নিতে যাচ্ছেন ভারতের এ নিয়মিত অধিনায়ক। এজন্য আসন্ন ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারেন। এমন খবরই দিয়েছে ইন্ডিয়া টুডে।

শোনা যাচ্ছে, রোহিত এরই মধ্যে ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই সুযোগে দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন বিরাট কোহলি। তবে দলে রোহিত না থাকলে নতুন অধিনায়ক নিয়ে ইংল্যান্ড সফরে যেতে পারে ভারত। আবার উল্টো খবরও ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতে। পিটিআই-ও বলছে ভিন্ন কথা, ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন অন্য কেউ নন, রোহিতই।

ভারতের ৪৫ দিনের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন- হেডেলিং টেস্ট দিয়ে। ২০০৭ সালের পর এই প্রথম ব্রিটেনের মাটিতে অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়ের মিশনে নামবে মেন ইন ব্লু শিবির।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল